ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক হয়নি অঙ্কনের
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ১২:২৮:০০
শামীম পাটোয়ারির জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকে নেওয়ায় তোলপাড় চলছে বাংলাদেশ ক্রিকেটে। অধিনায়ককে না জানিয়ে অঙ্কনকে নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন লিটন দাস। সেই অঙ্কনের অবশ্য টি-টোয়েন্টি অভিষেক হল না আজ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ হয়নি তার।
টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। জিতে ফিল্ডিং নিয়েছেন তিনি। বাংলাদেশের সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছিল চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজের শেষ ম্যাচের দল থাকা ১১ জনের চার জন নেই এই ম্যাচে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ টি-টোয়েন্টি খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দুই জয়ের সর্বশেষটি ছিল এই চট্টগ্রামেই, ২০২৩ সালে। সেই চট্টগ্রামে বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে আয়ারল্যান্ডেরও।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরিফুল ইসলাম।